বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেকে। তবে টিউশন ফি, থাকা-খাওয়া ও যাতায়াতের খরচ সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন শিক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। ফিলিপাইনে স্নাতকোত্তর করার জন্য দেওয়া হচ্ছে এআইএম–এডিবি-জাপান স্কলারশিপ ২০২৭।
এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (এআইএম) মাস্টার অব ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের জানুয়ারি ২০২৭ সেশনে এই বৃত্তি দেওয়া হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যোগ্য দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ অর্থায়নের সুযোগ।
মাস্টার অব ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামটির মোট খরচ প্রায় ২০ হাজার ৫০০ মার্কিন ডলার। বৃত্তির আওতায় এই খরচের বড় অংশই বহন করা হবে।
তবে শিক্ষার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান, ব্যক্তিগত সরঞ্জাম এবং ঐচ্ছিক ভ্রমণের খরচ সাধারণত নিজেকে বহন করতে হবে।
বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর আর্থিক অবস্থার প্রমাণ দিতে হবে। অবিবাহিত হলে মা-বাবার আয়সংক্রান্ত তথ্য চাওয়া হতে পারে। বিবাহিত আবেদনকারীর ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর আয়সংক্রান্ত তথ্য দিতে হতে পারে।
আবেদনের লিংক
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দীর্ঘদিনের পরিশ্রম, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে এই পরীক্ষার ফল অনেকটাই জড়িত। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিছুটা ভিন্ন। শুধু পাঠ্যবই মুখস্থ করলেই ভালো ফল করা সম্ভব নয়।
১৫ মিনিট আগে
মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর প্রথম চ্যালেঞ্জ হলো নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। নতুন বন্ধু ও পরিবেশের পাশাপাশি অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির মতো বিষয়ও নতুনভাবে পড়তে হয়। তাই শুরু থেকে পড়াশোনা ও দৈনন্দিন রুটিন গুছিয়ে নেওয়া জরুরি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অনেক শিক্ষার্থীর কাছে বিদেশে উচ্চশিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়। উন্নত শিক্ষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, ভালো কর্মপরিবেশ এবং ভবিষ্যতে বৈধভাবে দীর্ঘমেয়াদি বসবাসের সম্ভাবনাও অনেক পরিবারের সিদ্ধান্তে জায়গা করে নেয়।
১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি...
১৬ ঘণ্টা আগে