
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে। এ জন্য পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজ চলছে। আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
অধ্যাপক আবুল বাশার বলেন, ‘জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে এইচএসসির সম্ভাব্য পরীক্ষা সূচির (রুটিন) খসড়া প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য পরীক্ষা সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।’
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। আর ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। এরপর ফরম পূরণ শুরু হবে।
সাধারণত, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে।
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। তবে আন্দোলনের জেরে মাঝপথে এ পরীক্ষা স্থগিত হয়। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরীক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলো না দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষা প্রশাসন তখন আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে তাতেও আপত্তি তুলে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ে এবং সচিবের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করে। ওই পরিস্থিতিতে বাকি পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা আসে। এ পরিস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বিবেচনায় নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে গত ১৫ অক্টোবর ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। তাতে পাস করে ৭৭ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং পোশাকশিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।
৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সাত দিন পর সন্ধান মেলে তাঁর...
৭ ঘণ্টা আগে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশে অনেক সময় সংস্কৃতি ও ধর্মকে জোর করে পরস্পরের বিপরীতে দাঁড় করানো হয়। অথচ আধ্যাত্মিকতা, ইতিহাস ও মানবিক অনুভূতির প্রকাশে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে...
১৩ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, উন্নত গবেষণার সুযোগ এবং বহুমাত্রিক সংস্কৃতির কারণে প্রতিবছর বিশ্বের হাজারো শিক্ষার্থী সেখানে পড়তে যান। ২০২৬ সালে যাঁরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন...
১৯ ঘণ্টা আগে