Ajker Patrika

ঢাবিতে ফ্রি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা

শিক্ষা ডেস্ক
ঢাবিতে ফ্রি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯ মাস মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি কোর্স চলাকালে শিক্ষার্থীদের আর্থিক ভাতাও দেওয়া হবে।

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এ কোর্সে আবেদন করতে পারবেন। চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের কর্ম-অভিজ্ঞতা প্রয়োজন। তবে আইপিই, টেক্সটাইল বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের ফ্রেশাররা কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। কোর্সটিতে নারী প্রার্থীদের বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের জন্য ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে ভাইভায় অংশ নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত