বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের তথ্য বলছে, জাতীয় অধ্যাপক হিসেবে তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। তিনি কোনো সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত না হলেও জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন এবং গবেষণা কাজের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানাবেন।
তিনি যে গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকবেন সেই সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে শিক্ষা বা গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। তিনি ইউজিসি চেয়ারম্যানকে কাজের অগ্রগতি সম্পর্কে জানাবেন এবং গবেষণা বা অনুসন্ধান থেকে প্রাপ্ত জ্ঞান বা তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ইউজিসিতে পাঠাবেন। জাতীয় অধ্যাপক পদে থাকাকালীন তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরি করতে পারবেন না।
অধ্যাপক মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক। বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
৩৮ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৪ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
৯ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
১০ ঘণ্টা আগে