
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থায়ীভাবে সর্বনিম্ন ৩৫ বছর এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে ৪০ বছর করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
শনিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শরিফুল হাসান শুভ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ জুলাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করা হয়। ওই কর্মসূচি থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।
শরিফুল হাসান শুভ দাবি করেন, বৈঠকে প্রতিমন্ত্রী বয়সসীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে জরুরি আলোচনা করেন এবং বৈঠক শেষে একটি খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও তাদের আশ্বস্ত করা হয়েছে। তাই দেশের চাকরিপ্রত্যাশীরা এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর পক্ষে ২০টি যুক্তি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য, কোভিড-১৯ পরবর্তী নিয়োগ স্থবিরতা, অর্থনৈতিক সংকট, সেশনজট, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, আর্থিক সীমাবদ্ধতা, নারী প্রার্থীদের বিশেষ বাস্তবতা, উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ, প্রযুক্তিনির্ভর খাতে দক্ষ জনবল নিশ্চিত করা এবং গড় আয়ু বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া।
তিনি আরও বলেন, বয়সসীমা বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র যোগ্য ও দক্ষ প্রার্থীদের মেধাকে কাজে লাগাতে পারবে। একই সঙ্গে বেসরকারি খাতে অভিজ্ঞতা অর্জনকারীদেরও সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ সৃষ্টি হবে এবং চাকরিপ্রত্যাশীদের মানসিক চাপ ও হতাশা কমবে।
সরকারের উদ্দেশে আলটিমেটাম দিয়ে শরিফুল হাসান শুভ বলেন, ‘আগামী ১৬ জুলাইয়ের মধ্যে যদি আমাদের দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে সারা দেশের চাকরিপ্রত্যাশীদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
এবার প্রাথমিকের বৃত্তির জন্য মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি পাবে শিক্ষার্থীরা। ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী।
৭ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ালেখা। এরপর বন্ধুত্ব, প্রেম ও বিয়ে। সেই সম্পর্কই হয়ে উঠেছিল একে অপরের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ প্রস্তুতি, ব্যর্থতা, অনিশ্চয়তা আর কঠোর পরিশ্রমের পথ পেরিয়ে অবশেষে ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একই সঙ্গে একই ক্যাডারে সুপারিশ পেয়েছেন সাহাজ উদ্দিন বাদল ও জেরিন
১২ ঘণ্টা আগে
রাত সাড়ে ১১টা। রিয়ার টেবিলে বই খোলা, কিন্তু চোখ আটকে আছে দেয়ালে ঝোলানো টিভিতে। কাল অঙ্ক পরীক্ষা, অথচ তিনটি অধ্যায় বাকি। পাশের ঘর থেকে মায়ের ডাক ভেসে আসছে, ‘পড়ছিস তো?’ বুকের ভেতর কেমন একটি অনুভূত হচ্ছে। হাত ঘামছে। মনে হচ্ছে, পুরো পৃথিবীটাই যেন তার কাঁধের ওপর।
১২ ঘণ্টা আগে