
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার। এ উপলক্ষে এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিতি থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন বছর বন্ধ থাকার পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবার বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।
এর আগে ২০০৮ সাল পর্যন্ত প্রাথমিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হতো। পরের বছর তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পরে ২০২২ সালে ডিসেম্বরে ফের ‘পরীক্ষামূলকভাবে’ প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া শুরু হয়।
এবার প্রাথমিকের বৃত্তির জন্য মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি পাবে শিক্ষার্থীরা। ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা পাবে।
আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯ মাস মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন...
২ ঘণ্টা আগে
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
২ দিন আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
২ দিন আগে
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্ন পূরণে এবার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে