
কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফ প্রেসিডেন্টস স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী কানাডা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে চান, এই বৃত্তিতে তাঁদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। এই বৃত্তিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ স্নাতক প্রবেশিকা বৃত্তি। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
ইউনিভার্সিটি অব গুয়েলফ কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত একটি স্বনামধন্য পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। আধুনিক গবেষণাগার, উদ্ভাবনমূলক শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পরিবেশের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও গুয়েলফ আজ একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে বিশ্ববিদ্যালয়টি ৫৭১-৫৮০ নম্বরে রয়েছে।
সুযোগ-সুবিধা
এই বৃত্তিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ এক আর্থিক সহায়তার সুযোগ নিয়ে এসেছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মোট ৪২ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ স্টাইপেন্ড পাবেন, যা তাঁদের পড়াশোনা ও জীবনযাত্রার ব্যয় নির্বাহে বড় ভূমিকা রাখবে। শুধু আর্থিক সহায়তাই নয়, এই স্কলারশিপের সঙ্গে যুক্ত থাকছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগ। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় অধ্যাপকদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে। একাডেমিক দিক থেকে প্রার্থীদের কানাডিয়ান কারিকুলামের হিসাবে ন্যূনতম ৯০ শতাংশ ফল থাকতে হবে। পাশাপাশি স্কুল ও কমিউনিটিতে নেতৃত্বমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান থাকতে হবে। নেতৃত্বের গুণাবলিকে বিশ্ববিদ্যালয়টি বিশেষ বিবেচনায় নিয়ে থাকে। এ ছাড়া বৃত্তিটির অন্যান্য যেকোনো শর্ত পূরণ করতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
ইউনিভার্সিটি অব গুয়েলফে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বিস্তৃত ও বহুমুখী বিষয়ভিত্তিক স্নাতক এবং পেশাগত ডিগ্রি প্রোগ্রামের সুযোগ। এখানে শিক্ষার্থীরা ব্যাচেলর অব অ্যাপ্লায়েড সায়েন্স, আর্টস, আর্টস অ্যান্ড সায়েন্সেস, বায়ো-রিসোর্স ম্যানেজমেন্ট, কমার্স, কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং, ইন্ডিজেনাস এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্সেস।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি, ২০২৬।

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা ও ভিসা নবায়নের নিয়মে বড় ধরনের কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মানুযায়ী, ফেডারেল সরকারের বিশেষ অনুমতি ছাড়া বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি সময় দেশটিতে অবস্থান করতে পারবেন না।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার...
১৫ ঘণ্টা আগে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এসবিই) আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। এ উপলক্ষে শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত..
১৮ ঘণ্টা আগে
প্রথমে ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। ২০ থেকে ২৫ মিনিট পর সেই প্রশ্নপত্র ফেরত নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সেটিও ২০২৫ সালের প্রশ্নপত্র বলে ফিরিয়ে নিয়ে তারপর ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। এ ঘটনার কারণে পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময়ও দেওয়া হয়েছে বলে জানায় তারা...
২০ ঘণ্টা আগে