
দেশের সব বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
চট্টগ্রামের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আজ বুধবার বিকেলে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ববি হাজ্জাজ। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, সব বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও যত বেসরকারি বিদ্যালয় আছে, সবগুলো আগামীতে অধিদপ্তরের তদারকি ব্যবস্থার আওতায় আনা হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না।
রেজিস্ট্রেশনবিহীন কার্যক্রম পরিচালনা করলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায় সে বিষয়েও কাজ চলছে। তিনি আরও বলেন, ‘বেসরকারি খাতে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলায়-তিনতলায় হঠাৎ করে একটা স্কুল খুলতে পারবে না। স্কুলগুলো নীতিমালা মানছে কি না, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো অনুসরণ হচ্ছে কি না সেটা আমাদের যারা তদারকি কর্মকর্তা আছেন, তাঁরা দেখভাল করবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এ তদারকির আওতায় স্কুলগুলোতে কোন বই পড়ানো হচ্ছে, শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত কী আছে, কী নেই, কোন মানের শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁদের প্রশিক্ষণ আছে কি না...বলতে পারেন আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে, প্রশিক্ষণ নেই এমন কোনো শিক্ষক আমরা ক্লাসরুমে দেখতে চাই না।’

স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
৮ ঘণ্টা আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
৮ ঘণ্টা আগে