
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্য "July- beyond boundaries" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-হংকং এই সভার আয়োজন করে। কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের কনসাল জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, হংকংয়ের সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ, কমিউনিটির প্রতিনিধি মো. জাফর আলী, গোলাম মোস্তফা, ড. আজাদ রহমান, মো. জহিরুল ইসলাম, মো. ইমাম হোসেন কামরুল, ফারহানা সুলতানা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নিজামী, বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, হংকংয়ের সভাপতি ইমরান আল ইকরাম প্রমুখ বক্তব্য রাখেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা অনস্বীকার্য। তিনি জুলাই চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক নাগরিকের ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দেন। তিনি মনে করেন, ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব।
কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর তাঁর বক্তব্যে জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে যথার্থ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি কনস্যুলেটের সেবা প্রদানমূলক কাজে জুলাই চেতনাকে ধারণ করতে কনস্যুলেটের সব কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশ প্রদান করেন।

বর্তমান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নাম আবারও ফিরছে চাঁদপুরের কচুয়া উপজেলার ‘চাঙ্গিনী-নূরপুর উচ্চবিদ্যালয়ে’। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০০৫ সালে শিক্ষামন্ত্রীর নামে প্রতিষ্ঠিত স্কুলটির নাম আবারও বদলে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন
১ দিন আগে
গতকাল বুধবার সকালে গণিত বিভাগের ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
দেশে আরও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে এসব বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতির বিষয়ে মতামত জানতে বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে থাকা সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১ দিন আগে
বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২ দিন আগে