থিম: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনি কোন বিষয়ের ওপর প্রেজেন্টেশন তৈরি করবেন, সেই বিষয়ের ওপর নির্ভর করে মূলত থিম সাজাতে হবে। এ ক্ষেত্রে সহজ, সুন্দর ও সাবলীল উপস্থাপনার জন্য ডিফল্ট থিম ব্যবহার করা ঠিক নয়। তাই যেকোনো থিম বাছাইয়ের ক্ষেত্রে সচেতন ও সৃজনশীল হতে হবে।
রং: যেকোনো কিছুর সৌন্দর্য বাড়াতে রঙের ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও এ ক্ষেত্রে আলাদা নয়। রং ব্যবহার না করলে প্রেজেন্টেশন একঘেয়ে হয়ে যেতে পারে। তাই নিজের প্রেজেন্টেশন দৃষ্টিনন্দন করার জন্য বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে মানানসই রং ব্যবহার করতে হবে। তবে মনে রাখবেন, একই স্লাইডে অতিরিক্ত রঙের ব্যবহার আবার প্রেজেন্টেশনের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। তাই সব সময় কালার কম্বিনেশন বুঝে স্লাইড তথা প্রেজেন্টেশন তৈরি করবেন।
ফন্ট: প্রেজেন্টেশনের শিরোনাম, মূল বক্তব্য, বিভিন্ন পয়েন্ট এবং বিভিন্ন ধাপে বিষয়গুলোর সুন্দর লিখিত বর্ণনা যেন সুন্দরভাবে ফুটে ওঠে, সেটি মাথায় রেখে ফন্ট বাছাই ও ব্যবহার করতে হবে। বিভিন্ন ধাপে আলাদা ফন্ট ব্যবহারের মাধ্যমে সাবলীলভাবে গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদাভাবে চিহ্নিত করে উপস্থাপন করা যায়। প্রেজেন্টেশনের লেখায় ফন্ট ব্যবহারের ক্ষেত্রে এ দিকটি অনুসরণ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন বিভিন্ন রকম ফন্ট ব্যবহার করতে গিয়ে প্রেজেন্টেশনের প্রফেশনাল ভাব ক্ষুণ্ন না হয়।
বুলেট পয়েন্ট: প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করার জন্য স্লাইডে বুলেট পয়েন্ট রাখা উচিত। এতে প্রেজেন্টেশনের মূল ভাব উপস্থাপন করা সহজ হয়। পাশাপাশি অতিরিক্ত লেখার জন্য স্লাইডটি দেখতেও খারাপ লাগার সুযোগ তৈরি হয় না। তাই বিস্তারিত লেখার বদলে স্লাইডে সব সময় বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন।
প্রাসঙ্গিক ছবি: পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির সময় কেবল উপস্থাপনের সময় বক্তব্য বা জরুরি পয়েন্টগুলো লিখে দিলেই চলবে না। পাশাপাশি উপস্থাপকের বক্তব্যের সঙ্গে মিলিয়ে ভালো রেজল্যুশনের প্রাসঙ্গিক ছবি যুক্ত করতে হবে। এর মধ্য দিয়ে উপস্থিত শ্রোতাদের একঘেয়ে ভাব কমে যাবে, আবার প্রেজেন্টেশনের প্রতি তাদের উৎসাহ ধরে রাখতেও সহজ হবে।

বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে পাড়ি দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি নিশ্চিত করা, এরপর ভিসার প্রস্তুতি। পুরো প্রক্রিয়ায় কাগজপত্রের গুরুত্ব অনেক। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হাতে না থাকলে শেষ মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
২ ঘণ্টা আগে
রোবট এখন আর কল্পকাহিনির বিষয় নয়। মানুষের নানা কাজে যুক্ত হচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির এই পরিবর্তনের সময়ে শিশুদেরও রোবোটিকসের সঙ্গে পরিচিত করা দরকার। তবে শেখার শুরুটা হতে হবে আনন্দের, চাপ দিয়ে নয়।
২ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটিতে ডিআইএর রাজশাহী বিভাগীয় শাখার সুপারিনটেনডেন্ট সোহেল রানাকে সভাপতি এবং অডিটর শাহপরান মিয়াকে...
১২ ঘণ্টা আগে