ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত স্নাতকোত্তর (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স বা শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে স্নাতকোত্তর, কামিল বা বিদেশি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীর স্নাতক (সম্মান) বা ফাজিল (অনার্স) পরীক্ষায় ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ অথবা দ্বিতীয় বিভাগে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না।
আগ্রহী প্রার্থীদের ২ হাজার ৫০০ টাকা মূল্যে আরবি বিভাগের অফিস থেকে সরাসরি নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অফিসে অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৩ মিনিট আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
৩১ মিনিট আগে
নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
২ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৫ ঘণ্টা আগে