Ajker Patrika

ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’

আজকের পত্রিকা ডেস্ক­
ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার যৌথ উদ্যোগে ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার ফরেন সার্ভিস অফিসার ববিতা কুরুভিলা। তিনি উদ্ভাবন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তি, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহযোগিতা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় প্রযুক্তি খাত নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

ববিতা কুরুভিলা প্রযুক্তিনির্ভর অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক অগ্রগতির নতুন সম্ভাবনা তুলে ধরেন। এ সময় ইউল্যাবের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে, যা কর্মশালায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তূজা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করে, যা তাদের প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের জন্য দক্ষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং ইউল্যাব ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত