
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরে স্কুল-কলেজে ১৭ দিন ছুটি ঘোষণা করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে এ ছুটি শেষ হবে আগামী ৭ মে। অন্যদিকে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ১৪ দিন।
ছুটির বিষয়ে মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। তার পর ছুটি শেষে আগামী ৭ মে আবারও ক্লাস কার্যক্রম শুরু করা হবে। সে হিসেবে ১৭ দিন ছুটি কার্যকর হবে।
তবে স্কুল-কলেজের ছুটি বাড়ানো হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগের মতোই থাকছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পোষানোর লক্ষ্যে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। সে অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার রমজান ও ঈদের ছুটি ১৪ দিন নির্ধারণ করা হয়েছে।
অন্য বছর রমজানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলে আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় প্রয়োজন তথ্যভিত্তিক গবেষণা ও কার্যকর সমাধান। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) গবেষণা সংগঠন রিসার্চ সোসাইটি (বিইউপিআরএস) আয়োজন করে ‘পঞ্চম জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতা-২০২৬’। সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এতে অংশ
৪ ঘণ্টা আগে
গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে। এ জন্য...
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের জন্য আগামী বছরের ৩০ জানুয়ারি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সমাবর্তনের খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটিকে (ধূপখোলা মাঠ) বিবেচনা করা হচ্ছে...
৮ ঘণ্টা আগে
বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ের প্রতিটির পরীক্ষাই হবে ১০০ নম্বরে। প্রতিটি পরীক্ষার জন্য সময় দেওয়া হবে তিন ঘণ্টা। শেষ দিনে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
১১ ঘণ্টা আগে