
নগদবিহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন, একই কার্যালয়ের পরিচালক রথীন কুমার পাল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।
সেমিনারের শুরুতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-এর লক্ষ্য, কার্যক্রম ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার কেবল সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্য দিয়ে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়ন আরও সহজ হবে।
সভাপতির বক্তব্যে আ ন ম মঈনুল কবীর বলেন, নগদবিহীন লেনদেন ব্যবস্থার মাধ্যমে দেশের আর্থিক খাতে গতি ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। বাংলা কিউআরসহ আধুনিক পেমেন্ট সিস্টেম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করবে এবং একটি স্মার্ট ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।
ইউসিবির ডিএমডি ও সিওও মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ইউসিবি গ্রাহকদের জন্য নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি কমবে, রাজস্ব আহরণ বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।’
সেমিনার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের স্থাপিত বুথে অংশগ্রহণকারীদের বাংলা কিউআর কোড ব্যবহারসহ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
এই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নগদবিহীন লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-এর গুরুত্ব নতুনভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইউসিবিসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রোববার মাউশি উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য
৩ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা, পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
রাত তখন ৩টা ৩৪ মিনিট। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখো রাজ্যের ঘুম নেমে এল। সাতকানিয়া এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর দিনটি ঘিরে ছিল ভিন্ন এক উচ্ছ্বাস। মনে হচ্ছিল, সময়টা যদি আরেকটু দ্রুতগতিতে এগিয়ে সকাল হয়ে যেত!
৯ ঘণ্টা আগে
জাপানের কানাজাওয়া শহরের রাস্তায় হাঁটলে কিংবা সেখানকার গবেষণাগারে প্রবেশ করলে নিজেকে আর পুরোপুরি বিদেশি মনে হয় না; বিশেষ করে জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জেএআইএসটি) অধ্যাপক মোহাম্মদ জাভাদ কুহসারির ল্যাবে প্রবেশ করলে মনে হবে, এটি বাংলাদেশের কোনো ক্ষুদ্র ক্যাম্পাস।
১০ ঘণ্টা আগে