
এইচএসসি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফলে বরাবরের মতো এবারও সাফল্য অর্জন করেছে কলেজটি।
কয়েকজন শিক্ষার্থীর অভিমত, এত ভালো রেজাল্ট করে তাদের খুবই ভালো লাগছে। তাদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। এরপর শিক্ষকমণ্ডলী ও কলেজ কর্তৃপক্ষের অবদান তো রয়েছেই। তাঁরা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান করিয়েছেন।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই খুশি।’
অধ্যক্ষ আরও বলেন, ‘এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। এই কৃতিত্বের দাবিদার প্রতিটি শিক্ষক, ক্যাডেট শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষকদের একান্ত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা, পরিশ্রম, আর অভিভাবকদের সহযোগিতাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় পাবনা ক্যাডেট কলেজ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা সব সময় এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
৮ ঘণ্টা আগে
মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১৩ ঘণ্টা আগে