Ajker Patrika

ঢাবি ভিসির কাছে স্মারকলিপি ছাত্র অধিকার পরিষদের

ঢাবি প্রতিনিধি
ঢাবি ভিসির কাছে স্মারকলিপি ছাত্র অধিকার পরিষদের
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ স্মারকলিপি দেয় ছাত্র অধিকার পরিষদ। ছবি: সংগৃহীত

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। আজ রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ স্মারকলিপি দেয় ছাত্র সংগঠনটির নেতারা।

পরে গণমাধ্যমের সামনে এ বিষয়ে ব্রিফিং করেন সংগঠনটির সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, দেশের ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ছাত্রশিবিরকে ‘গুপ্ত রাজনীতি’ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্টের পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি হবে পেশিশক্তিমুক্ত, অস্ত্রমুক্ত এবং সন্ত্রাসমুক্ত। আন্ডারগ্রাউন্ড কোনো রাজনীতি আমরা দেখতে চাই না।’

তিনি গত বৃহস্পতিবার শাহবাগ থানায় সংঘটিত সংঘর্ষের ঘটনাকে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে।

নাজমুল হাসান আরও বলেন, ‘তদন্ত কমিটির নামে কোনো প্রহসন আমরা দেখতে চাই না। ইতিমধ্যে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা যেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিয়ে তা প্রকাশ করে।’

ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা, সহিংসতা বন্ধ করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত