Ajker Patrika

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন উত্তরা ইউনিভার্সিটির ভিসি

বিজ্ঞপ্তি
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন উত্তরা ইউনিভার্সিটির ভিসি
পুরস্কার হাতে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষায় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

গত ২৭ আগস্ট লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘উইমেন ইন লিডারশিপ ইন এডুকেশন’ ক্যাটাগরিতে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়।

ড. ইয়াসমীন আরা লেখার এ অর্জন উচ্চশিক্ষায় নারীর নেতৃত্বের ক্রমবর্ধমান ভূমিকারও স্বীকৃতি বলে মনে করছে উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তাঁর এ সম্মাননা বাংলাদেশের নারী শিক্ষাবিদ, শিক্ষক, গবেষক ও ভবিষ্যৎ নেতৃত্বে আগ্রহী তরুণদের অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আমার এই অর্জন, এই পুরস্কার আমার শিক্ষার্থী এবং উত্তরা ইউনিভার্সিটির সকল প্রিয় সহকর্মীকে উৎসর্গ করতে চাই।’

উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবন, শিক্ষার্থীদের বিকাশ এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াতে গুরুত্ব দিয়ে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ অর্জন উত্তরা ইউনিভার্সিটিকে বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত