
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। ২০২৭ এবং ২০২৮ সালে নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।
আজ রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে–শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। সকল কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে–শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার ওপর। এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণি কক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুম আবদ্ধ থাকবে না। সুতরাং আগামী দিনগুলোতে আমরা স্কুল ও ক্লাসরুম তৈরি করি, ওয়াশরুম তৈরি করি প্রত্যেকটা স্ট্রাকচার হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর ভিত্তি করে।
প্রতিমন্ত্রী বলেন, টেক্সট বুক কাদের জন্য, কোন কনটেক্সটে বানানো হচ্ছে, এর লার্নিং আউটকামটা কি? প্রত্যেকটা জিনিস হবে আউটকামের ভিত্তিতে, লার্নিং আউটকামের ভিত্তিতে। শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারি, এটাই হবে মাপকাঠি।
এ সময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রান্তিকতার গণ্ডি পেরিয়ে স্বপ্নকে ছুঁয়ে দেখার গল্প সুমন সরেনের। রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট্ট গ্রাম বাঁশবাড়ির একটি সাঁওতাল পরিবারে বেড়ে ওঠা তাঁর। নানা প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে নিয়ে গেছেন অনূর্ধ্ব-২০ সাফ ফাইনালের মাটিতে।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় শিক্ষা গন্তব্য হয়ে উঠতে নতুন উদ্যোগ নিচ্ছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা খাতে উচ্চমানের উন্মুক্ততা বাড়ানোর পাশাপাশি ‘চীনে পড়াশোনা করুন’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
শিশু সুরক্ষা, মানবতা আর সাহসিকতার এক উজ্জ্বল নাম মাহমুদুর রহমান নাঈম। মাত্র ২১ বছর বয়সে গাজীপুরের টঙ্গীর ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল থেকে উঠে এসে তিনি সমাজ পরিবর্তনের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন।
৯ ঘণ্টা আগে
শৈশব মানে হাসি, খেলা আর রঙিন স্বপ্নের এক পৃথিবী। কিন্তু সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশুর জন্য সেই শৈশব খুব দ্রুত হারিয়ে যায় দারিদ্র্য, বৈষম্য ও অবহেলার কঠিন বাস্তবতায়। অর্থনৈতিক সংকটের কারণে অনেক শিশু ছিটকে পড়ে শিক্ষার মূলধারা থেকে।
১০ ঘণ্টা আগে