২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণ হতে যাচ্ছে ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল। এরই মধ্যে এই প্রকল্প অনুমোদন করেছে চীন সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এই হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি অফিশিয়াল চিঠি কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
সেখানে আরও জানান, চীন সরকার এরই মধ্যে এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষে চীনের একটি বিশেষজ্ঞ দল প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস লাইভ সার্ভারে ফল দেখার লিংকও উন্মুক্ত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও আবেদন নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,
১৩ ঘণ্টা আগে
দেশের বেসরকারি, ডেন্টাল ও আর্মি মেডিকেল কলেজগুলোর পরিচালনা পর্ষদে প্রতিনিধি মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত একটি আদেশ গত রোববার মনোনয়ন দিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আজ সোমবার বিষয়টি জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
ববি হাজ্জাজ বলেছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নীতি প্রযোজ্য হবে। আজ সোমবার বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে
১৫ ঘণ্টা আগে