
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা ও অবকাঠামোগত মানদণ্ড বাধ্যতামূলক করা হবে। নিবন্ধন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়ে মন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ট্রাস্ট দ্রুত পুনর্গঠন ও বকেয়া ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। এটি সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার তালিকায় রয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা নিয়ে সরকারের ১২টি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকার শিক্ষা খাতকে আর খরচের খাত হিসেবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।’
শিক্ষা প্রতিমন্ত্রী বাজেটের ‘এনডেলপ’ বাড়ানো, উন্নয়ন বাজেটের বাস্তবায়ন, উন্নয়ন ব্যয়কে অগ্রাধিকার, ওয়ান টিচার, ওয়ান ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষা বাস্তবায়ন, মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক, কারিকুলাম ও পরীক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা এবং জবাবদিহি নিয়ে নানা কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এই পরিকল্পনাগুলো তিন ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। এ মাসের প্রথম দিন পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাঙালি জাতি বরাবরই বরণ করে নেয় এক অনন্য সাংস্কৃতিক আবহে। শোভাযাত্রা, মেলা, পান্তা-ইলিশ, হালখাতা আর নানা লোকজ আয়োজনে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর প্রাণের মিলনমেলা।
৮ ঘণ্টা আগে
ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী
১৪ ঘণ্টা আগে
এ ছাড়া পাসের হারেও গরমিল দেখা গেছে। ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩০ নম্বর বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন; যা শতাংশ হিসাবে ৩০ দশমিক ২৪ শতাংশ। কিন্তু কর্তৃপক্ষ পাসের হার উল্লেখ করেছে ৩০ শতাংশ। অন্যদিকে, ৩০ নম্বরের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন, যা শতকরা হ
১৪ ঘণ্টা আগে
বাঙালি সংস্কৃতির প্রাণবন্ত আবহে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপনে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। নাচ, গান, বিতর্ক আর ঐতিহ্যবাহী খাবারের সমারোহে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ...
১৫ ঘণ্টা আগে