
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন।
মঙ্গলবার সমিতির নিজস্ব কার্যালয়ে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএন বংলার সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানবজমিনের আল আমিন। এ ছাড়া দপ্তর সম্পাদক পদে এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান এবং অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী নির্বাচিত হয়েছেন, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।
সতিকসাসের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক।
এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতিবছর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

শিক্ষা আনন্দের বিষয় হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কী রয়েছে। আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ (এ প্লাস) পেলেই অভিভাবকেরা সন্তুষ্ট...
১ ঘণ্টা আগে
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্যানেল বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে
শিক্ষা আর এখন শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক অভিজ্ঞতা, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক চিন্তাভাবনার এক বিস্তৃত ক্ষেত্র হয়ে উঠছে। এ ধারারই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো রোমানিয়ার বুকারেস্ট সামার ইউনিভার্সিটি স্কুল। এটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নতুন...
৪ ঘণ্টা আগে
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২৪ মে থেকে কার্যকর হবে। তবে এর আগে ২২ মে (শুক্রবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে ২২ মে থেকেই শুরু হবে শিক্ষার্থীদের ছুটির আমেজ।
৫ ঘণ্টা আগে