Ajker Patrika

‎ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ মে ২০২৬, ১৪: ৪০
‎ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ
গতকাল ‎শনিবার রাত ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল ‎শনিবার (৯ মে) রাত ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

‎জানতে চাইলে কলেজের ছাত্রী স্মৃতি আক্তার জানান, ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান।

‎রাত সাড়ে ১২টার দিকে লালবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী বলেন, ‘শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান। কিছুক্ষণ আন্দোলন করে ভেতরে চলে গেছেন। তাঁরা ক্যাম্পাসের ভেতরেই আন্দোলন করেছেন। ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন।’

‎এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এই ঘটনার জেরে একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন বলে ধারণা করছেন এই শিক্ষার্থী।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছাত্রদলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে অগ্নিসংযোগের চেষ্টা করতে দেখা যায়। ‎

‎এ বিষয়ে মন্তব্য জানতে কলেজের অধ্যক্ষ হোসনে আরার সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে বিএনপি-জামায়াত নেতারা, সারা রাত থানায় আটকে রাখলেন ওসি

পুলিশি তদন্তে সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত