তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার বেসরকারি বিদ্যালয়ের প্রাথমিক স্তরে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে ৫ দফা নির্দেশনাও দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ সোমবার মাউশি সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, যেসব সরকারি ও বেসরকারি স্কুলে প্রাথমিক শ্রেণি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) রয়েছে সেখানেও বৃহস্পতিবার পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ে যথারীতি ক্লাস চলবে। কারণ, ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন পরীক্ষা রয়েছে। মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, তাপপ্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে যে সব বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।
পাঁচ দফা নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম করা যাবে না এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি নিয়ে আসবে।
আরও বলা হয়, শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখা এবং কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখতে অফিসে আদেশে বলা হয়।
এর আগে গতকাল রোববার সারা দেশে তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ৫ জুন ( আজ সোমবার) থেকে ৮ জুন (আগামী বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে একটি পডকাস্টের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অসতর্ক বক্তব্যের কারণে অনেকেই মর্মাহত ও অসন্তুষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন।
২ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বিএনপিপন্থী শিক্ষক সংগঠনটি অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।
২ দিন আগে
বার কাউন্সিল পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের এই সময়ে কীভাবে নিজেকে সেরা ছন্দে রাখবেন, নিজের অভিজ্ঞতার আলোকে সে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন খান। তাঁর অভিজ্ঞতালব্ধ পরামর্শ শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।
৬ দিন আগে
মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
৬ দিন আগে