
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজকের পত্রিকা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী। এ ছাড়া উপদেষ্টাদের মধ্যে ছিলেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও প্রভাষক সানজিদা আফরোজ। অতিথি ছিলেন আজকের পত্রিকার ডিজিটাল অ্যাড সেলসের প্রধান সিরাজুল ইসলাম সুমন, পাঠকবন্ধুর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার ২০২৫-২৬ সেশনের সাবেক সভাপতি মুজাহিদ আল রিফাত, ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান, শাহরিয়ার হক আসাদ, সানাউল্লাহ এবং ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির সভাপতি আবদুল আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমনসহ সংগঠনের অন্য সদস্যরা।

আমাদের সমাজে পরিচ্ছন্নতাকর্মীরা নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অথচ শীতের কষ্ট সবচেয়ে বেশি তাঁদেরই সহ্য করতে হয়। এই শীতবস্ত্র বিতরণ শুধু সহায়তা নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব পালনের একটি অংশ। সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী।
পাঠকবন্ধুর আব্দুর রাজ্জাক খান বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রম পাঠকবন্ধুর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। সারা দেশের বন্ধুরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ডিআইইউ শাখা এ ক্ষেত্রেও এগিয়ে থাকবে—এমন প্রত্যাশা করি।’
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও আরাম নিশ্চিত করা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। পাঠকবন্ধুর এই সময়োপযোগী উদ্যোগ ক্যাম্পাসের কাজের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।’
সাবেক সভাপতি মুজাহিদ আল রিফাত বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের সুন্দর ক্যাম্পাসের নেপথ্য কারিগর। তীব্র শীতের এই সময়ে তাঁদের পাশে দাঁড়ানোকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। এই ক্ষুদ্র উপহার তাঁদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ।’
বর্তমান সভাপতি আব্দুল আল নোমান বলেন, ‘নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানবিক প্রয়োজনে পাঠকবন্ধু সব সময় পাশে থাকতে চায়।’
শীতবস্ত্র পেয়ে পরিচ্ছন্নতাকর্মী নাজরিন বলেন, ‘আমরা পাঠকবন্ধুর জন্য দোয়া করি। তারা খুব সুন্দরভাবে আমাদের শীতবস্ত্র দিয়েছে। আশা করি তারা আগামী দিনেও ক্যাম্পাসে ভালো কাজ করতে পারবে।’
উল্লেখ্য, নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনার প্রথম কর্মসূচি হিসেবে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১৩ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৯ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৯ ঘণ্টা আগে