আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস (হল্যান্ড)। দেশটি সেনজেনভুক্ত ও ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। এ ছাড়া নেদারল্যান্ডসের আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষার খরচ—সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
দেশটির জাতীয় ভাষা ডাচ। তবে এখানে ইংরেজি, ফ্রিসিয়ান ও পাপিয়ামেন্টু ভাষাও প্রচলিত রয়েছে। নেদারল্যান্ডসে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন। পড়াশোনার ক্ষেত্রে দেশটি বিভিন্ন বৃত্তির অফার করে থাকে। সে রকম একটি হলো মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া এ বৃত্তির আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে, যেমন জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের জন্য ১৫ হাজার ৯২৫ ইউরো ও স্বাস্থ্যবিমা বাবদ ৭০০ ইউরো দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্র
স্বাস্থ্য, মেডিসিন ও জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসা ও অর্থনীতি স্কুল, মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। এ ফাইলে সিভি, কাজের অভিজ্ঞতার বিবরণ, মোটিভেশন লেটার ও আগের ডিগ্রির প্রতিলিপি সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে একজন তত্ত্বাবধায়কের যোগাযোগের তথ্য যোগ করতে হবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। স্নাতকোত্তরের এ বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক ও স্নাতকে আকর্ষণীয় ফল থাকতে হবে।
আবেদন পদ্ধতি
মাস্ট্রিচ ইউনিভার্সিটির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়জীবন একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের শুরু। তবে বিশ্ববিদ্যালয়ে পা রাখার আগেই কিছু বিষয় ভেবে নেওয়া জরুরি। কোন বিষয়ে পড়বেন, কোথায় পড়বেন, কত খরচ হবে এবং ভবিষ্যতে কী করতে চান—এসব প্রশ্নের উত্তর আগে থেকে খুঁজে নিতে হবে।
১ দিন আগে
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–
১ দিন আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
১ দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
২ দিন আগে