
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। এতে শিক্ষক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার এবং বিইউএফটির সাবেক শিক্ষার্থী ও মার্কস অ্যান্ড স্পেনসারের সাবেক হেড অব রিজিয়ন স্বপ্না ভৌমিক।
বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. অলীউল আলম।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তাঁরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভবিষ্যতের ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান ও একজন নবাগত শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। এ ছাড়া স্নোটেক্স গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা নিয়ে কারিগরি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে ডিন কার্যালয়, শিক্ষার্থী কল্যাণ বিভাগ, জনসংযোগ বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, হিসাব বিভাগ, আইটি, লাইব্রেরি, লজিস্টিকস ও প্রক্টর কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১১ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে
আগামী বছর ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে