
আগামী বছর ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘১৪ মার্চ থেকে শুরু হয়ে এপ্রিলে শেষ হবে। রুটিন ওয়েবসাইটে দেবে কিছুক্ষণের মধ্যেই।’
আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসাবে রমজান শেষে ঈদুল ফিতর মার্চের দ্বিতীয় সপ্তাহে।
গত ১৪ মে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে ৭ জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন, যা নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা হয়েছিল। ইতিমধ্যে এ পরীক্ষার প্রস্তাবিত সূচি প্রকাশিত হয়েছে।
তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি এসএসসি ও সমমান শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।
একদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পাঠলাভ করা এ শিক্ষার্থীরা নবম-দশম শ্রেণিতে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়েছেন। অপর দিকে অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণিতে দেরিতে বই পেয়ে তারা ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষা বসার প্রস্তুতিতে ছিলেন। জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে এই পরীক্ষায় বসতে যাওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেকের আশঙ্কা ছিল।
একসময় ফেব্রুয়ারি এসএসসি ও সমমান ও এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের রেওয়াজ থাকলেও কোভিড-১৯ ও গণ-অভ্যুত্থানে শিক্ষাপঞ্জি ওলট-পালট হয়ে যাওয়ার পর চলতি বছর এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় বাঁচাতে জানুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটে এমবিএ ইন অ্যাগ্রিবিজনেস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন? এশিয়ার দুই জনপ্রিয় গন্তব্য হতে পারে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও জাপানের রাজধানী টোকিও। কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ ২০২৭ র্যাঙ্কিংয়ে শহর দুটিই শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা, বৈচিত্র্য, চাকরির সুযোগ...
৯ ঘণ্টা আগে
পরীক্ষা যত এগিয়ে আসে, পড়ার টেবিলে একটি শব্দের আনাগোনা ততই বাড়ে। আর সেটি হচ্ছে ‘রিভিশন’। মনে হয়, ভালো ফলের চাবিকাঠি শুধুই রিভিশন দেওয়া। একটি বিষয় ভালোভাবে শিখেছ, বুঝেছ। তাহলে পরীক্ষার আগে আবার বই খুলে হুবহু পড়ে যাওয়ার দরকারটা কী? তাই রিভিশন নয়, বরং স্মরণে গুরুত্ব দেওয়া জরুরি।
৯ ঘণ্টা আগে