মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর সি ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে। পরদিন ১৯ ডিসেম্বর ইউনিট এ ও বি (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার)-এর ভর্তি পরীক্ষা হবে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা সকালে; দ্বিতীয় দিনের পরীক্ষা সকালে ও বিকেলে নেওয়া হবে।
এর আগে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

ডিজিটাল যোগাযোগের এই সময়ে চিঠি লেখার হার কমে যাওয়ায় মানুষের মধ্যে হাতে লেখা চিঠির প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
২৪ মিনিট আগে
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ (১২ অক্টোবর) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের...
৩ ঘণ্টা আগে
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
৪ ঘণ্টা আগে
পরীক্ষা এলেই শোনা যায় সেই বুকভরা গৌরবের কথা—‘সারা রাত জেগে পড়েছি!’ কারও কারও কাছে না ঘুমানো যেন পরিশ্রমের মানদণ্ড। আসলেই কি তাই? শিক্ষার্থীদের হয়ে এই প্রশ্ন নিয়ে ঘুম আপার সঙ্গে কথা বলেছেন...
১৪ ঘণ্টা আগে