চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। আজ শুক্রবার (২১ আগস্ট) আজকের পত্রিকাকে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
তিনি বলেন, ইতিমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে। আর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। পরিকল্পনা রয়েছে, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার। শিক্ষাবোর্ডগুলো এ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলেও জানান তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছে।
আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় গত ৮ আগস্ট। তবে বন্যার কারণে স্থগিত থাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এ বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।
এ দিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ৪ অক্টোবর ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট অতি
৪ ঘণ্টা আগে
রাশেদ খান পোস্টে লেখেন, ‘আশা করি, স্থায়ী বসতভিটা না থাকার কারণে আর কোনো মিশন আচার্যকে ভোগান্তির শিকার হওয়ার লাগবে না। আমি সকল সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা মানসিক সাপোর্ট দিয়ে মিশন আচার্যের পাশে ছিলেন। বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, যিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৎক্ষণাৎ
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চোখে কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকেরা। এ সময় তাঁরা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
৭ ঘণ্টা আগে
অছাত্রদের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল রোববারের হামলায় চিহ্নিত নেতা-কর্মীদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন। এ ছাড়া তাঁদের কয়েকজনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে