
বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স (এমফিল) ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তির সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের জন্য প্রার্থীর প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা উল্লেখযোগ্য থিসিস উপাদানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত দক্ষতার শর্ত পূরণ করতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে।

সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
১১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৫ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়।
১৬ ঘণ্টা আগে