
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। একই সঙ্গে তাঁকে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব এ এস এম কাসেম।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রাষ্ট্রপতির আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. হযরত আলী চলতি বছরের ২২ মে কুয়েটের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক (গ্রেড-১) হিসেবে কর্মরত আছেন।
পদত্যাগ গ্রহণ-সংক্রান্ত চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা এবং কুয়েট ও চুয়েটের রেজিস্ট্রারের কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেয় সরকার। এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলন চলাকালে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছেড়েছিলেন।

বিকেল ৩টার দিকে ওই দুই নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করলেও তাঁদের বাঁচানো যায়নি।
৪৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের কোনোরকম আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। তবে ভর্তি আবেদন কবে শুরু হবে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
৪ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার শিক্ষকের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৮ ঘণ্টা আগে