
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম সাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও কারমাইকেল কলেজের প্রভাষক (৪০তম বিসিএস) মো. সাইফুল ইসলাম।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে রোববার (৮ মার্চ) রাত ১১টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়। ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুজ্জামান।
প্রথম কার্যনির্বাহী কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন—সহসভাপতি: অ্যাডভোকেট মো. ওমর ফারুক, সুলতানুল মোসলেমিন অনিক (লাকিম), মো. মতিউর রহমান, সিরাজুম মুনিরা ও বাদশাহ সিদ্দিকী; যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মোকসেদ আলী ও শেখ সাদী; কোষাধ্যক্ষ: মো. নুরনবী মিয়া; সাংগঠনিক সম্পাদক: গোলাম জাকারিয়া; সহসাংগঠনিক সম্পাদক: মো. কবির হোসেন; দপ্তর সম্পাদক: আসাদ হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. সাইফুল ইসলাম; সাহিত্য সম্পাদক: আব্দুল কাদের; আন্তর্জাতিক সম্পাদক: রশিদ হাসান (জাওয়াদ); সাংস্কৃতিক সম্পাদক: রেজওয়ানুল ইসলাম; ক্রীড়া সম্পাদক: মো. সোহেল রানা; ক্যারিয়ার বিষয়ক সম্পাদক: মহসিন আলী; সমাজ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মো. আল আমিন; নারী ও শিশুবিষয়ক সম্পাদক: মনিরা আক্তার; শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক: তরিকুল ইসলাম পিয়াস; তথ্যপ্রযুক্তি সম্পাদক: গোলাম সরোয়ার; স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক: সামিউল আলিম; ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: তৌহিদুল ইসলাম এবং ধর্মবিষয়ক সম্পাদক: মমিন শিকদার।
কার্যনির্বাহী সদস্য: আনিসুর রহমান, খাদেমুল ইসলাম, হেলালুজ্জামান, রোকনুজ্জামান রবি ও মো. সাজ্জাদুর রহমান।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি বৃত্তির আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি উপজেলা ও মেট্রোপলিটন থানায় একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং, র্যাগিং ও ইভ টিজিংয়ের মতো ঘটনা প্রতিরোধ করা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ডিজিটাল নজরদারির আওতাভুক্ত শিক্ষাবা
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকার এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-আরআরআরসি সহযোগিতায় ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ১ হাজার ১০০ এর বেশি স্বেচ্ছাসেবী শিক্ষককে স্বীকৃতি দিয়েছে এবং এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সরাসরি পাঠদানে যুক্ত করার মাধ্যমে রোহিঙ্গা শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে...
১৬ ঘণ্টা আগে
এটি একটি পাইলট কর্মসূচি, যা জুলাই থেকে শুরু হবে। প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে সারা দেশের আটটি বিভাগে সম্প্রসারণ করা হবে এবং পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে পৌঁছানো হবে। পরে মাদ্রাসা ও ইবতেদায়ি প্রতিষ্ঠানও এর আওতায় আসবে...
১৯ ঘণ্টা আগে