জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা হয় এবং প্রতিটি শিফটে একাধিক সেট প্রশ্ন থাকে। সব শিফট মিলিয়ে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়। এসব শুনে ভয় পাওয়ার কিছু নেই। একটু কৌশলী হলে এ পরীক্ষায় ভালো করা সম্ভব।
বিষয়ভিত্তিক সাজেশন
বিগত বছরের প্রশ্নব্যাংক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপদ্ধতি অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা হওয়ায় প্রস্তুতিতে কৌশলী হতে হবে। এ জন্য বিগত বছরগুলোতে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান করে সিলেবাস সম্পর্কে ধারণা নিতে হবে এবং সেই টপিকগুলোর খুঁটিনাটি তথ্য জেনে নিতে হবে। এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যেন প্রশ্ন যেভাবেই আসুক উত্তর করতে পারেন। শিফটভিত্তিক পরীক্ষায় একই টপিকের ওপর ভিন্ন ভিন্ন প্রশ্ন হয়, যেমন জাতিসংঘ নিয়ে প্রশ্নে একটি শিফটে প্রতিষ্ঠার বছর জানতে চাইল, আরেক শিফটে জাতিসংঘের সদস্যসংখ্যা জানতে চাইল। প্রশ্ন ঠিক এভাবেই করা হয়। তাই সব টপিক ভালোভাবে আয়ত্তে আনতে হবে।
চাই বেশি বেশি অনুশীলন
পরীক্ষার হলে প্রশ্নের অপশন দেখলেই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। এ জন্যই প্রতিদিন মডেল টেস্ট অনুশীলন করা প্রয়োজন। দ্রুত প্রশ্নের সমাধান করার দক্ষতা অর্জনের মাধ্যমে সময় ব্যবস্থাপনা করা যায়।
ব্যক্তিগত পরামর্শ
সব সময় একটা সংশয় থাকে চান্স না পাওয়ার। এ জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করতে হবে। সেকেন্ড টাইমারদের জন্য উপদেশ হলো, মানসিক চাপ না নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। হতাশায় হাল ছাড়া যাবে না, লেগে থাকতে হবে। তবেই একদিন জয়ের স্বাদ পাবেন। সবার জন্য শুভকামনা।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) ও হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে...
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।
১৮ ঘণ্টা আগে
জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রোভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
২১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। নতুন দেশে পা রাখার পর প্রথম কয়েক সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা, ব্যাংক হিসাব খোলা, যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা—এসব বিষয় নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে সহা
১ দিন আগে