Ajker Patrika

ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর

ঢাবি প্রতিনিধি
ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মঙ্গলবার সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি করে ডাকসু নেতা–কর্মীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

গণ রুম প্রথা পুনরায় চালু করা ঠেকাতে এবং শিক্ষার্থীবান্ধব সিট নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা-কর্মীদের একাংশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়ে তাঁরা এই ঘেরাও কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে তাঁরা প্রশাসনিক ভবনের গেট থেকে স্লোগান নিয়ে সিন্ডিকেট সভা কক্ষের পাশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ‘শিক্ষার্থীবান্ধব নীতিমালা, দিতে হবে–দিয়ে দাও’, ‘গণ রুমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে–দিয়ে দাও’, ‘গণ–রুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’ ইত্যাদি স্লোগান দেয়।

এ ছাড়া এ সময় তারা ‘গণ রুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’, ‘আবাসনে রিএড সমান গণ রুম’, ‘গণ রুমের ঠিকানা, ঢাবিতে হবে না’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, ‘আজকে সিন্ডিকেট সভা হতে যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি সভায় সিট নীতিমালা বাস্তবায়ন নিয়ে চক্রান্ত চলছে। গণ রুম, গেস্টরুম বাস্তবায়নের পাঁয়তারা করা হচ্ছে। এই পাঁয়তারা রুখে দিতেই আমরা সিন্ডিকেট মিটিং ঘেরাও কর্মসূচি দিয়েছি।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেলে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত