হায়ার এডুকেশন টেস্ট (হেট) সার্টিফিকেট কোর্সকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে—জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি তিন বছর মেয়াদি হেট কোর্সকে সার্টিফিকেট কোর্সের কারিকুলাম এইচএসসি সমতুল্য হিসেবে সম্মতি দিয়েছে। হেট কোর্সের সনদ অর্জনকারী শিক্ষার্থীরা তাদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিধি মোতাবেক সমতুল্য সনদ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত হেট কোর্সটি তিন বছর মেয়াদি এবং পুরো বিষয়টিই প্র্যাকটিক্যাল পড়াশোনা। এ কোর্সের কারিকুলামটি যাচাই-বাছাই করে আমরা কোর্সটিকে এইচএসসি সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত ও এবং এ লেভেলের সনদের সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে পরিচালিত এসএসসি ও এইচএসসির সমমান করার দায়িত্ব পালন করে ঢাকা শিক্ষা বোর্ড। আর বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার সনদের সঙ্গে দেশীয় সনদের সমতাবিধান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
৪ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
৪ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে