
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মার্কস অ্যাকটিভ স্কুলের উদ্যোগে এবং ১০ মিনিট স্কুলের সহযোগিতায় আয়োজিত ‘মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগের চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি ১ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
প্রথম রানার আপরা ট্রফির সঙ্গে এক লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপরা ট্রফির সঙ্গে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি লাভ করে। এ ছাড়া প্রতিটি বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পদক ও ২৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস প্রতিযোগিতার মাধ্যমে দেশসেরা শিক্ষার্থীদের মোট প্রায় ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করল আবুল খায়ের গ্রুপ।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনলাইনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনটি বিভাগ—জুনিয়র (৫ম-৬ষ্ঠ শ্রেণি), ইন্টারমিডিয়েট (৭ম-৮ম শ্রেণি) এবং সিনিয়র (৯ম-১০ম শ্রেণি) থেকে মোট ১৫০ জন শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের সুযোগ পায়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি, এআই, শিল্পকলা এবং আইকিউ বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করে।
তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনটি বিভাগের বিজয়ীরা নির্বাচিত হয়। জুনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে ঢাকার বি এ এফ শাহীন কলেজের সাদাত শরাফাত হোসাইন চৌধুরী, দ্বিতীয় স্থান অর্জন করে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বায়েজিদ ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মো. নবীহ হোসাইন।
ইন্টারমিডিয়েট বিভাগে প্রথম স্থান অর্জন করে মাইলস্টোন কলেজের তিতাস চৌধুরী, দ্বিতীয় স্থান অর্জন করে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাহির দাইয়ান এবং তৃতীয় স্থান অর্জন করে রংপুর জিলা স্কুলের জাওয়াদ চৌধুরী।
সিনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আম্মার ইবনু শামীম, দ্বিতীয় স্থান অর্জন করে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চবিদ্যালয়ের মো. রিদওয়ানুল ইসলাম রিয়াদ এবং তৃতীয় স্থান অর্জন করে গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের আসিফ মাহমুদ।
গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
অনুষ্ঠানে একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এক্সট্রা নিউট্রিশনে সমৃদ্ধ ‘মার্কস অ্যাকটিভ স্কুল ফর্টিফায়েড ইনস্ট্যান্ট মিল্ক’। স্কুলগামী শিক্ষার্থীদের বাড়তি পুষ্টি নিশ্চিত করতে এতে সংযোজন করা হয়েছে অতিরিক্ত ভিটামিন ও মিনারেলস।
আয়োজকেরা জানান, এই আয়োজন দেশের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করেছে এবং তাদের আত্মবিশ্বাস ও জ্ঞানের পরিধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দেশের মেধাবী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শুক্রবার দিনাজপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের সাড়ে ৬ হাজার জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ৭০ হাজার ৫০০’র বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
১ দিন আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং পোশাকশিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সাত দিন পর সন্ধান মেলে তাঁর...
২ দিন আগে