
আগামী বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, আগামী ৬ জুন থেকে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এই পরীক্ষা শুরু হবে।
৬ জুন রোববার প্রথম দিন সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুন বাংলা ২য় পত্র, ১০ জুন ইংরেজি ১ম পত্র, ১২ জুন ইংরেজি ২য় পত্র এবং ১৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষাগুলো যথাক্রমে ১৭ জুন, ২৩ জুন এবং ১ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে এবং ১৮ জুলাইয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি পত্র থাকবে এবং এটি শেষ করতে ২১ দিন সময় লাগবে।
উভয় পরীক্ষার ক্ষেত্রেই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। তত্ত্বীয় পরীক্ষার জন্য নির্ধারিত উত্তরপত্র ব্যবহার করতে হবে এবং কোনোভাবেই ব্যবহারিক উত্তরপত্র তত্ত্বীয় পরীক্ষায় ব্যবহার করা যাবে না।
তবে বোর্ড কর্তৃপক্ষ সতর্ক করেছে যে,২০২৭ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় রুটিনের তারিখে পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া এইচএসসির প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজেই অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে তিনটি পৃথক অধিবেশনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম অধিবেশন ২৮ জুন বেলা ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা, অর্থনীতি, সমাজ, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক...
৮ ঘণ্টা আগে
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সবই বেড়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৪ ঘণ্টা আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ২০তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির আবেদন চলছে। ১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় আজ, ১ জুলাই।
১৪ ঘণ্টা আগে