
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট ও ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রির ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। পরীক্ষার প্রশ্নপত্রও একই হতে পারে বলে জানা গেছে।
আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল রোববার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত— এক দিনে, একই প্রশ্নে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা কাজ করছি।’
একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হলে কারা মেডিকেলে আর কারা ডেন্টালে সুযোগ পাবে—এমন প্রশ্নে নাজমুল হোসেন বলেন, ‘এই বিষয়গুলো এখনো আলোচনা হয়নি। আমরা দেখছি, কীভাবে বিষয়টি বাস্তবায়ন করা যায়।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি তিনটি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসনসংখ্যা ৫৪৫টি। এর মধ্যে গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ ও খুলনা ডেন্টাল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং বেসরকারি ১৬টি ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। অন্যদিকে দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৬ হাজার ২৯৩টি।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
২১ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১০ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে