অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের গবেষণা বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় দেওয়া এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি দেওয়া হবে।
প্রতিবছর মোনাশ বিশ্ববিদ্যালয় গবেষণা বৃত্তির জন্য দুবার আবেদন নেয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ক্ষেত্র ও বিষয়ে এসব বৃত্তির জন্য আবেদন করা যায়। প্রতিবছর ৮ শতাধিক শিক্ষার্থীকে এসব বৃত্তির জন্য নির্বাচন করা হয়।
মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও গবেষকেরা প্রতিবছর ৩ হাজারের বেশি গবেষণা প্রকাশনা প্রকাশ করেন। বিশ্বের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন র্যাঙ্কিংয়ের গড় হিসাবে মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ায় চতুর্থ অবস্থানে রয়েছে। কিউএস র্যাঙ্কিংয়ে ফার্মেসি ও ফার্মাকোলজিতে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে দ্বিতীয় এবং আইনে ২৬তম অবস্থানে রয়েছে।
বিষয়গুলো হলো আর্টস, ডিজাইন ও আর্কিটেকচার; মানবিক ও সামাজিক বিজ্ঞান; ব্যবসা; শিক্ষা; প্রকৌশল; তথ্যপ্রযুক্তি; আইন; মেডিসিন; নার্সিং; স্বাস্থ্যবিজ্ঞান; ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস; বিজ্ঞান।
রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ: অস্ট্রেলিয়া সরকারের এই বৃত্তি দেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি অর্জনে সাহায্য করে। এর আওতায় জীবনযাপন ব্যয় মেটাতে আরটিপি স্টাইপেন্ড দেওয়া হয়। এই বৃত্তির মোট মূল্য সর্বোচ্চ ৩৭ হাজার ১৪৫ ডলার।
মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশিপ: মোনাশ বিশ্ববিদ্যালয় দেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রির জন্য এই বৃত্তি দিয়ে থাকে। এর মোট মূল্য সর্বোচ্চ ৩৭ হাজার ১৪৫ ডলার।
ম্যাক্সওয়েল কিং পিএইচডি স্কলারশিপ: মোনাশ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা অধ্যাপক ম্যাক্সওয়েল কিংয়ের নামে এই বৃত্তির নামকরণ করা হয়েছে। পিএইচডি শিক্ষার্থীদের পড়াশোনার সময় জীবনযাপনের খরচ মেটাতে এই বৃত্তি দেওয়া হয়। এর মোট মূল্য সর্বোচ্চ ৩৫ হাজার ৬০০ ডলার।
মোনাশ সিলভার জুবিলি পিএইচডি স্কলারশিপ: পিএইচডি শিক্ষার্থীদের জীবনযাপনের ব্যয় মেটাতে এই বৃত্তি দেওয়া হয়। প্রতিবছর বিভিন্ন অনুষদে পর্যায়ক্রমে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আওতায় সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পাওয়া যায়।
রেডন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ: মানবিক ও সামাজিক বিজ্ঞানের নির্দিষ্ট গবেষণা ক্ষেত্রে অধ্যয়নরত গ্র্যাজুয়েট গবেষকদের জীবনযাপনের ব্যয় মেটাতে এই বৃত্তি দেওয়া হয়। নারোদোস্কি ইনভেস্টমেন্ট ট্রাস্টের আর্থিক সহায়তায় এই বৃত্তির মূল্য সর্বোচ্চ ২০ হাজার ডলার।
মোনাশ ইন্টারন্যাশনাল টিউশন স্কলারশিপ: আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রির জন্য এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আওতায় শিক্ষার্থীর কোর্সের টিউশন ফি বহন করা হয়।
আবেদন ও বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে surl.li/crfzsx পাওয়া যাবে।
প্রথম ধাপের (রাউন্ড-১) আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৭। তৃতীয় ধাপের (রাউন্ড-৩) আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৭।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
১ ঘণ্টা আগে
সাড়ে ছয় বছর পর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮
১ দিন আগে
দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ শিগগিরই পূরণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি
১ দিন আগে
নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ দিন আগে