Ajker Patrika

ঢাবিতে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত

শিক্ষা ডেস্ক
ঢাবিতে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে দুই বছর মেয়াদি ‘প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে (জানুয়ারি ২০২৭) ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক (সম্মান) অথবা পাস ডিগ্রিধারী হতে হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৫০ টাকা।

আগ্রহী প্রার্থীরা সরাসরি ইসলামিক স্টাডিজ বিভাগের অফিসে গিয়ে অথবা বিভাগের ওয়েবসাইট ও নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি ২০২৭, বেলা ৩টায়। পরীক্ষা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত