Ajker Patrika

এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে জিপিএ-৫ পেল ২০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে জিপিএ-৫ পেল ২০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে নতুন করে জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ৬০০ পরীক্ষার্থী। তাদের মধ্যে ২০ জন প্রথম প্রকাশিত ফলে অকৃতকার্য হয়েছিল। এ ছাড়া ফেল থেকে পাস করেছে আরও ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।

আজ সোমবার বিকেলে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ৪০ হাজার ৮৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত