Ajker Patrika

এসএসসির ফল জানা যাবে যেভাবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০: ১২
এসএসসির ফল জানা যাবে যেভাবে
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশ হবে। সারা দেশে একযোগে সকাল ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল, পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।

ফল জানবেন যেভাবে

শিক্ষা বোর্ড সূত্র বলছে, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

জানা গেছে, মোবাইল ফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত