Ajker Patrika

ইউআইইউ সিএসই প্রোগ্রাম বিশ্বখ্যাত ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড

আজকের পত্রিকা ডেস্ক­
ইউআইইউ সিএসই প্রোগ্রাম বিশ্বখ্যাত ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড
ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন লাভ করেছে।

এই বিশ্বমানের অ্যাক্রিডিটেশনটি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) মাধ্যমে ছয় বছরের জন্য প্রদান করে। এই স্বীকৃতিটি ৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।

এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ইউআইইউর বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে। একই সঙ্গে এই বিভাগের গ্র্যাজুয়েটরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সেরা প্রতিষ্ঠানগুলোর গ্র্যাজুয়েটদের সমতুল্য মানদণ্ডে গণ্য হবে। এর মাধ্যমে ইউআইইউ বিএসসিএসইর গ্র্যাজুয়েট বা নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী গতিশীলতা, কর্মজীবনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এ ছাড়াও তাদেরকে আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

ওয়াশিংটন অ্যাকর্ড আন্তর্জাতিক মানদণ্ড পূরণের মাধ্যমে নিশ্চিত করে যে ইউআইউইউর পাঠ্যক্রম, শিক্ষক এবং সুযোগ-সুবিধাগুলো বিশ্বমানের প্রযুক্তিগত চাহিদার সঙ্গে প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং যোগ্যাতায় সামঞ্জস্যপূর্ণ একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। এই অর্জন ইউআইইউর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং প্রচেষ্টাকে প্রতিফলিত করেছে, যেটি ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এ ছাড়া এই স্বীকৃতি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে মানসম্মত শিক্ষাবিষয়ক লক্ষ্য অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহনগঞ্জে মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা, আটক ১

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যস্থতায় অনীহা কাতারের

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার

নিখোঁজ ক্রুকে উদ্ধারে ‘বিপজ্জনক’ মিশনে মার্কিন বাহিনী, হন্যে হয়ে খুঁজছে ইরানও

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন নাহিদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত