
রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়েছে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, আশপাশে জমে থাকা বৃষ্টির পানি ও যত্রতত্র ফেলে রাখা আবর্জনার কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে।
আরও বলা হয়, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে দীর্ঘ সময় ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মৌসুমি বৃষ্টিপাত ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি ডেঙ্গু বিস্তারের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। তাই সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদের ছুটি শেষে কার্যক্রম শুরুর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আবারও বদল হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই। ক্ষমতার পালাবদলের পর পাঠ্যবইয়ের এই বদল চলছে গত শতকের নব্বইয়ের দশক থেকে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাপক পরিবর্তনের পর বিএনপির সরকার ক্ষমতার আসার পর আবারও বড় ধরনের বদল হচ্ছে পাঠ্যবইয়ে। এনসিটিবি সূত্র বলেছে, ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক...
২ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাঁদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনের আনুষ্ঠানিক
১ দিন আগে
উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যাওয়া তরুণদের ফিরে এসে দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন’ করতে হবে।
১ দিন আগে