লক্ষ্য স্থির করা
সময় ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ হলো লক্ষ্য স্থির করা। একটি স্পষ্ট লক্ষ্য সময়ের সঠিক ব্যবহারে সাহায্য করে। লক্ষ্য নির্ধারণের মাধ্যমে যে কেউ যেকোনো পরিস্থিতিতে সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারেন, যা ব্যক্তির মানসিক চাপ কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। এ ছাড়া লক্ষ্যগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার ফলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়ানো সম্ভব হয়।
পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ
লক্ষ্য স্থির করার পর পরবর্তী পদক্ষেপ হলো কার্যকর পরিকল্পনা তৈরি করা। এ জন্য কোনো ব্যক্তিকে তাঁর দৈনন্দিন কাজ ও দায়িত্বের তালিকা তৈরি করতে হবে। এরপর প্রতিটি কাজের গুরুত্ব এবং সময়সীমা অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। তুলনামূলক গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পন্ন করতে হবে এবং কম জরুরি কাজগুলো ক্রমানুসারে শেষ করতে হবে।
সময় ব্লকিং
সময়ের সঠিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কৌশল হলো সময় ব্লকিং পদ্ধতি, যা ব্যক্তির দিনকে সময়ের ছোট ছোট ব্লকে ভাগ করে। এ ক্ষেত্রে ব্যক্তি সময়ের প্রতিটি ব্লকে একটি একক কাজ বা অনুরূপ কাজের গ্রুপে ফোকাস করতে পারেন। অন্য যেকোনো সময় ব্যবস্থাপনা কৌশলের মতো সময় ব্লক পদ্ধতি ব্যবহার করেও সাফল্য পাওয়া সম্ভব।
বিরতি নেওয়া
কাজের মধ্যে নিয়মিত বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ। এটি যে কাউকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কাজ করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, প্রতি ৫০ মিনিট কাজ করার পর ১০ মিনিট বিরতি নিলে কর্মক্ষমতা বাড়ে।
প্রযুক্তির ব্যবহার
বর্তমানে প্রযুক্তি সময় ব্যবস্থাপনার জন্য কার্যকর মাধ্যম হতে পারে। বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যার রয়েছে, যা একজন মানুষের সময় ব্যবস্থাপনাকে আরও সহজ করতে পারে, যেমন Google Calendar, Trello ও Todoist ইত্যাদি। এই অ্যাপগুলো ব্যক্তির সময় পরিকল্পনা ও কাজের অগ্রগতি ট্র্যাক করতে সহায়তা করে।
পরিবেশ তৈরি করা
যেকোনো কাজ সঠিকভাবে শেষ করার জন্য উপযুক্ত পরিবেশ জরুরি। শান্ত, সুশৃঙ্খল ও প্রেরণামূলক পরিবেশ এর উদাহরণ হতে পারে। এমন যথার্থ পরিবেশ ব্যক্তির যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন করার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা
যেকোনো লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা যেতে পারে। এ ক্ষেত্রে শুধু সাময়িক লক্ষ্য নয়, ভবিষ্যতের লক্ষ্য মাথায় রাখতে হবে। পরিকল্পনা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারে, যেমন ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান, সেই লক্ষ্য স্থির করে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারেন।
আত্মবিশ্বাস গড়ে তোলা
আত্মবিশ্বাসকে যেকোনো কাজের ভিত্তি বলা যায়। যখন একটি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন, তখন আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। এমন আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, যাতে যেকোনো দক্ষতার সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয়।
সময় পর্যালোচনা করা
সময় ব্যবস্থাপনাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সপ্তাহের শেষে কাজের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। কোন কাজ সম্পন্ন হয়েছে এবং কোনগুলো বাকি রয়েছে, তা বাছাই করতে হবে। এই প্রক্রিয়া ব্যক্তির উন্নতির নতুন কৌশল হিসেবে কাজ করবে।
আত্মোন্নয়ন
সময় ব্যবস্থাপনা শুধু কর্মক্ষমতা বৃদ্ধির উপায় নয়, এটি নিজের উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক। কার্যকর ব্যবস্থাপনার বিষয় জানতে প্রতিনিয়ত আত্মোন্নয়ন প্রয়োজন। অল্প হলেও নিয়মিত আত্মোন্নয়নের ফলে ব্যক্তির মানসিক স্বাস্থ্য ভালো থাকে, যা চাপ মোকাবিলা করে আরও বেশি কাজ করতে সাহায্য করে।

১৫ বছরের বেশি বয়স দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার বাতিঘর বরিশাল বিশ্বাবদ্যালয়ের। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ে সাতজন উপাচার্য (ভিসি) দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে চারজনকেই অপসারণ করা হয়েছে। বাকি তিনজনও তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিদায় নিয়েছেন। ফলে দাঁড়াতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়।
৯ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও কলেজ র্যাঙ্কিং প্রকাশের উদ্যোগ নিয়েছে। নির্ধারিত প্রধান কর্মদক্ষতা সূচকের (কেপিআই) ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে...
৩০ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বা মিড-ডে মিলের খাবার গ্রহণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয়...
১ ঘণ্টা আগে
বাংলার প্রকৃতি, ঋতুবৈচিত্র্য ও সৌন্দর্যকে তুলে ধরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষ্ণচূড়া উৎসব-২০২৬। ন্যাচার ফটোগ্রাফার্স ক্লাব এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সার্বিক সহযোগিতায় এই উৎসব হয়।
১ ঘণ্টা আগে