
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ভ্যালেন্টাইনস ডে-তে এক ইউক্রেনীয় শরণার্থী তরুণী ও তাঁর সেনাসদস্য প্রেমিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সাবেক প্রেমিক সাত ঘণ্টা গাড়ি চালিয়ে এসে বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটায়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত শনিবারের ওই ঘটনায় নিহত দুজন হলেন, ২১ বছর বয়সী কাতেরিনা তোভমাশ এবং তাঁর ২৮ বছর বয়সী প্রেমিক ম্যাথিউ ওয়েড। সেদিন সকাল সাড়ে ৭টার দিকে র্যালেই শহরের উপকণ্ঠে উডলেক কমিউনিটিতে অবস্থিত কাতেরিনার বাসভবনে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।
শেরিফ অফিস জানিয়েছে, বাড়িটির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার দাবি করেছে, তাঁরা দুজন একই বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলেন।
এদিকে নিহত ম্যাথিউ ওয়েডের বোন মেগান ওয়েড সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২৫ বছর বয়সী অভিযুক্ত ক্যালেব হেইডেন ফসনো ওহাইও অঙ্গরাজ্য থেকে গাড়ি চালিয়ে এসে কাতেরিনার বাড়িতে জোর করে প্রবেশ করেন। তিনি বাড়িতে থাকা ছোট ভাইবোনদের একজনকে দিয়ে কাতেরিনাকে জাগিয়ে তোলেন, এরপর তাঁকে গুলি করে হত্যা করেন। এ সময় কাতেরিনার পাশেই ঘুমিয়ে থাকা ম্যাথিউ ওয়েডকেও গুলি করা হয়।
শেরিফ অফিসের জানায়, হত্যাকাণ্ডের পর একটি সাদা ফোর্ড মাস্ট্যাং গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফসনো। তাঁকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে জন সতর্কতা জারি করা হয়। নিজ অঙ্গরাজ্য ওহাইওতে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। তাঁকে ধরতে বেশ কয়েকটি বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। অবশেষে শনিবার সন্ধ্যায় তাঁকে ওহাইওতে গ্রেপ্তার করা হয়।
মুর কাউন্টির শেরিফ রনি ফিল্ডস এই ঘটনাকে ‘মর্মান্তিক ও অর্থহীন প্রাণহানি’ বলে মন্তব্য করেছেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন।
কাতেরিনার পরিবার ইউক্রেনের চলমান যুদ্ধ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। গত আগস্টেও নর্থ ক্যারোলিনার শার্লটে ২৩ বছর বয়সী আরেক ইউক্রেনীয় শরণার্থী তরুনী ইরিনা জারুৎসকার নৃশংস হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পর জননিরাপত্তা ও অপরাধ দমনে বিতর্ক নতুন করে তীব্র হয়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে