
ইরানের ভূখণ্ড থেকে নিখোঁজ মার্কিন পাইলট ও একজন ক্রু উদ্ধারের ঘটনাকে ‘ইস্টারের অলৌকিক ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের এই সাফল্যকে ধর্মীয় মোড়কে উপস্থাপন করায় যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ট্রাম্প প্রশাসন ধর্মীয় আবেগকে ব্যবহার করে যুদ্ধকে একটি ‘পবিত্র কারণ’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
গতকাল রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এই উদ্ধার অভিযান ছিল ইস্টারের একটি অলৌকিক ঘটনা।’ তাঁর এই বক্তব্যের পর মন্ত্রিসভার অন্য সদস্যরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বার্তা দিতে শুরু করেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক্সে লেখেন, ‘যিশুর পুনরুত্থানের এই পবিত্র দিনে একজন সাহসী মার্কিন যোদ্ধাকে শত্রুসীমানা থেকে উদ্ধার করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ট্রাম্পের পোস্টটি শেয়ার করে লেখেন, ‘ঈশ্বর মহান’। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিমান থেকে ইজেক্ট করার পর ওই উদ্ধারকৃত পাইলট নিজেও রেডিওতে এই একই বাক্য উচ্চারণ করেছিলেন।
উদ্ধার অভিযানের প্রশংসা করার পাশাপাশি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে ‘উন্মাদ জারজ’ বলে গালি দেন এবং বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়ে লেখেন, ‘তোমাদের নরকবাস করতে হবে।’ তবে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে তাঁর পোস্টের শেষের বাক্যটি, যেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহর’।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ট্রাম্পের এই ভাষার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইসলামকে উপহাস করা এবং বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেওয়া অত্যন্ত বিপজ্জনক। ট্রাম্পের ‘সকল প্রশংসা আল্লাহর’ বলাকে তারা মুসলিমদের বিশ্বাসের প্রতি অবজ্ঞা এবং ধর্মীয় ভাষাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা বলে অভিহিত করেছে।
এদিকে, ট্রাম্পের নিজের দলের ভেতর থেকেও সমালোচিত হচ্ছেন ট্রাম্প। রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মারজোরি টেলর গ্রিনও ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প খ্রিষ্টীয় মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তাঁর মতে, যিশুর শিক্ষা হলো শত্রুকে ক্ষমা ও ভালোবাসা, যুদ্ধকে উসকে দেওয়া নয়।
গত মাসে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা পেন্টাগনের পরিদর্শক জেনারেল প্লাটে মোরিংকে একটি চিঠি দিয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন, মার্কিন সামরিক বাহিনীর কেউ কেউ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে ‘বাইবেলের শেষ জামানার ভবিষ্যদ্বাণী’ দিয়ে জায়েজ করার চেষ্টা করছেন। তাঁরা দাবি করেছেন, সামরিক অভিযান তথ্য ও আইনের ভিত্তিতে হওয়া উচিত, কোনো চরমপন্থী ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নয়।
উল্লেখ্য, ইরানও তাদের সামরিক প্রচারণায় নিয়মিত ধর্মীয় ভাষা ব্যবহার করে এবং যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে চিত্রিত করে। বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের এই নতুন ধর্মীয় বাগাড়ম্বর দুই দেশের সংঘাতকে একটি ‘ধর্মীয় যুদ্ধে’ রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৪ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে