
সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক যুবককে অপহরণের ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মীম আক্তার নাহিদা, শিল্পী বেগম, মিল্লাত, এমরান খান এবং স্বপন আহমেদ।
পুলিশ জানায়, জিল্লুর রহমান নামে এক যুবকের সঙ্গে কিছুদিন আগে মীম আক্তার নাহিদার মোবাইল ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে দেখা করার কথা বলে এয়ারপোর্ট থানাধীন বড়বাজার এলাকায় ডেকে নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে পৌঁছালে জিল্লুরকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে কুনিপাড়া এলাকার একটি ঘরে আটকে রাখা হয়। দ্বিতীয় দফায় আবারও মারধর করে তার কাছ থেকে ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এদিকে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয়। এরপর এয়ারপোর্ট থানা-পুলিশ কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির চালকের মৃত্যু হয় এবং এলাকায় সাময়িক বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
২৬ মিনিট আগে
কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁ সীমান্তজুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টা এবং সীমান্তকেন্দ্রিক মানব পাচার চক্রের তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একাধিক স্থানে পুশ ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। এর ফলে কয়েকজনকে ফিরিয়ে নিতে...
৩২ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
৩৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ২৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৪ জুন ভোরের এ ঘটনার পর বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে