
ছাতকে মেয়ের জামাইয়ের দায়ের কোপে মকবুল আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ধারণ বাজার এলাকায় মেয়ের জামাই সেলিম উদ্দিনের ভাড়াটে বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম উদ্দিন ও তাঁর ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেলিম উদ্দিন পেশায় একজন সিএন অটোরিকশাচালক। তাঁর গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি বিয়ে করেছেন দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা মকবুল আলীর মেয়েকে। তিনি বাস করেন উপজেলার ধারণ বাজার এলাকার একটি ভাড়াটে বাসায়।
গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে শ্বশুর মকবুল আলী সেই বাসায় আসেন। পরে রাত ১০টার দিকে পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে মকবুল আলীর সঙ্গে সেলিমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সেলিম ধারালো দা দিয়ে কুপিয়ে মকবুল আলীকে জখম করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা সেলিম উদ্দিন ও তাঁর ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৮ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৮ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬