সিলেটে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আজ সোমবার (২৫ মে) বিকেলে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামরান আহমদ কামাল এ তথ্য জানিয়েছেন।
কামরান আহমদ জানান, জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
এদিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ। সবাইকে যথাসময়ে উপস্থিত হতে ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর।
আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল আজহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়।

ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদক কারবার নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১০ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওরফে স্বপ্না খাতুনের বিচার শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের মাসরুর সালেকিন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।
১৬ মিনিট আগে
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ সোমবার সকালে বিক্ষোভ চলাকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
১৯ মিনিট আগে